আইন- আদালত
আইন- আদালত >>

আইপিএলে প্রথম বিদেশি বোলার হিসেবে নারাইনের মাইলফলক

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

আইপিএলে প্রথম বিদেশি বোলার হিসেবে নারাইনের মাইলফলক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।

 

আজ আইপিএলের ৪৫তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের নারাইন। এর মধ্যে হায়দরাবাদের ইশান কিশানকে শিকার করে আইপিএলের ইতিহাসে ২০০ উইকেট পূর্ণ করেন তিনি।

 

তবে আইপিএলের তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের ক্লাবে নাম লেখান নারাইন।

 

এর আগে এই তালিকায় নাম তুলেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও পেসার ভুবেনশ্বর কুমার।

এখন পর্যন্ত ১৮৩ ম্যাচ খেলে ২২৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন চাহাল। দ্বিতীয় স্থানে আছেন ভুবেনশ্বর। ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট নিয়েছেন তিনি।

 

 

তৃতীয় স্থানে থাকা নারাইনের ১৯৭ ম্যাচে ২০১ উইকেট সংগ্রহ করেছেন। এরপর সব আসরেই কলকাতার হয়েই খেলেছেন তিনি। ১৯৫ ইনিংসে নারাইনের বোলিং ইকোনমি ৬.৭৯ এবং গড় ২৫.৫৩। ইনিংসে চারবার ৪টি করে এবং একবার পাঁচ উইকেট শিকার করেন এই স্পিনার।

Posted ৩:৫৪ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137