আইন- আদালত
আইন- আদালত >>

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। বালক বিভাগে ফাইনাল নিশ্চিত করেছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং সানিডেইল। বালিকা বিভাগের ফাইনালে খেলবে সানিডেইল এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

 

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

 

খবর বিএসএস

রবিবার (৩ মে) পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট ৬-২ গোলে নৌবাহিনী কলেজ এবং দ্বিতীয় সেমিফাইনালে মতিঝিল মডেলকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সানিডেইল।

 

অপরদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে সানিডেইল। দ্বিতীয় সেমিফাইনালে ভিকারুননিসা ৭-২ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

 

আগামীকাল বালিকা বিভাগের ফাইনাল দুপুর ১২টায় এবং বালক বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে দুপুর ১টায়।

 

ফাইনালের আগে সকালে অনুষ্ঠিত হবে দুই বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

সূত্র কালের কণ্ঠ

Posted ৩:৫৭ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137