আইন- আদালত
আইন- আদালত >>

মিরপুরে লর্ডসের আদলে হবে ব্যালকনি, থাকছে বিশেষ লাউঞ্জ

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

মিরপুরে লর্ডসের আদলে হবে ব্যালকনি, থাকছে বিশেষ লাউঞ্জ

বাংলাদেশ ক্রিকেট র্বোডের (বিসিবি) দায়িত্ব নিয়েই সাবেক অধিনায়কদের হাতে ক্যাপ্টেনস কার্ড তুলে দিয়েছিলেন তামিম ইকবাল। শুধু সাবেক অধিনায়কদের বিশেষ সুবিধা দেওয়ায় তামিমের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তাপস বৈশ্য।

 

তবে তামিম এবার জানালেন, অধিনায়কদের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটারদেরও বিশেষ সুবিধা দেবে বিসিবি। বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যালকনি ও বিশেষ লাউঞ্জ বানাচ্ছে বোর্ড।

 

অনেকটা ক্রিকেট তীর্থ লর্ডসের আদলে হতে পারে শের-ই-বাংলা স্টেডিয়ামের ব্যালকনি ও বিশেষ লাউঞ্জ। লর্ডসে স্বল্প সংখ্যক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্য বসতে পারলেও মিরপুরে সেটা হবে বড় পরিসরে। সেখানে বসে গল্প, আড্ডার পাশাপাশি খেলা দেখতে পারবেন সাবেক ক্রিকেটাররা।

 

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে পারায় খুশি তামিম।

 

আজ বোর্ড সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘আশা করি বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা হয়ে যাবে। ওনারা আসবেন, দলকে সমর্থন দেবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না, তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের দৃশ্য উপভোগ করবেন। এটা ওনারা পাওয়ার যোগ্য।

তামিম মনে করেন, এটি আরো আগে হওয়া উচিত ছিল, ‘আমি মনে করি জিনিসটা হওয়া খুব দরকার এবং এটা অনেক আগে হওয়া উচিত ছিল। কিন্তু কোনো কারণে হয়নি। তবে এটা দিয়ে আমরা শুরু করছি।’

 

তামিম আরো জানিয়েছেন, পুরনো স্থাপনা ভেঙে নতুন নকশায় করা হবে ব্যালকনি ও বিশেষ লাউঞ্জ। কাজ শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

Posted ৪:৫২ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137