আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ

  |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালিত চলবে।

অনুষ্ঠানে বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কাইসার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন মৎস্যচাষিকে পুরস্কার দেওয়া হয়। পোনা উৎপাদন ও চাষে মো. জাহাঙ্গীর আলম, কার্পজাতীয় মাছ চাষে রায়হান হোসেন এবং দেশীয় প্রজাতির মাছ চাষে আওরঙ্গজেবকে পুরস্কৃত করা হয়।

Posted ২:৩৯ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137