| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
রাজশাহী জেলা প্রতিনিধি:
১১-০৫-২০২৬:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে হৃদয়সহ ৩ থেকে ৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। সে সময় তুষারের বাবা জানান, তুষার বাড়িতে নেই। পরে তিনি কেন তুষারকে খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা জানায়, তাকে পেলেই কারণ বোঝা যাবে। পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ বা হস্তক্ষেপ না করার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এরপর ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার নিজেই হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয়।
তুষারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলায় শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহার গ্রহণের পর মতিহার থানা পুলিশ মামলা রুজু করে অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ৪ ও ৫ নম্বর আসামি মুহিন ও মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় এমন সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(67 বার পঠিত)
(60 বার পঠিত)
(57 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(53 বার পঠিত)