আইন- আদালত
আইন- আদালত >>

মিরসরাইয়ের বাজার কাঁপাচ্ছে ১৮ মণের ‘কালাইঁয়া

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

মিরসরাইয়ের বাজার কাঁপাচ্ছে ১৮ মণের ‘কালাইঁয়া

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বাজার। আর সেই বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির একটি গরু ‘কালাইঁয়া’।

 

প্রায় ১৮ মণ ওজনের দানবীয় আকৃতির এই গরুটির দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। উপজেলার বারইয়ারহাট পৌরসভার এসিএম অ্যাগ্রো খামারে লালন-পালন করা হয়েছে গরুটি।

খামারটিতে প্রবেশ করলেই দর্শনার্থীদের নজর কাড়ে সম্পূর্ণ কালো রঙের বিশালদেহী ‘কালাইঁয়া’। গরুটির উচ্চতা ও দৈহিক গঠন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।

 

কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঈদ সামনে রেখে ‘কালাইঁয়া’ এখন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

খামার কর্তৃপক্ষ জানান, ফ্রিজিয়ান জাতের গরু ‘কালাইঁয়া’র বয়স প্রায় সাড়ে তিন বছর। জন্মের পর থেকেই বিশেষ যত্নে প্রাকৃতিক পরিবেশে গরুটিকে বড় করা হয়েছে।

 

সম্পূর্ণ কালো রঙের হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘কালাইঁয়া’। ইতোমধ্যে গরুটির দাম ৫ লাখ টাকা পর্যন্ত উঠেছে।

খামারে গরু দেখতে আসা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এত বড় গরু আগে কাছ থেকে দেখিনি। কালো রঙ আর বিশাল গঠন দেখে সত্যিই অবাক হয়েছি। পরিবারের সবাইকে নিয়ে দেখতে এসেছি।

 

এসিএম অ্যাগ্রোর কর্মকর্তা ডা. রেদোয়ান বলেন, সাড়ে তিন বছর ধরে গরুটিকে পরিবারের সদস্যের মতো যত্নে বড় করা হয়েছে। আমরা কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা কৃত্রিম উপায়ে মোটাতাজা করিনি। প্রাকৃতিক ঘাস, খড়, ভুসি ও পুষ্টিকর খাবার খাইয়ে গরুগুলো লালন-পালন করা হয়েছে।

 

তিনি আরো বলেন, কালাইঁয়া আমাদের খামারের সবচেয়ে বড় আকর্ষণ। প্রতিদিন অনেক মানুষ শুধু গরুটি দেখতে খামারে আসছেন। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

 

এসিএম অ্যাগ্রোর মালিক আরাফাতুর রহমান বলেন, এবার কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের খামারে প্রায় শতাধিক গরু প্রস্তুত রয়েছে। ছোট, মাঝারি ও বড়—সব ধরনের গরুই আছে। তবে ‘কালাইঁয়া’ নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। আশা করছি, এবারের ঈদে সব গরুই ভালো দামে বিক্রি হবে।

Posted ৭:৩১ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137