আইন- আদালত
আইন- আদালত >>

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদকসেবী ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে। দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন।

 

তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠে। খবর পেয়ে সোমবার তাদের বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, এক মাদকসেবী টাকার জন্য তার গর্ভধারিনী মা ও পরিবারের সদস্যদের মারধর করত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংস্লিষ্ট ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এসময় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Posted ৮:১৬ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137