আইন- আদালত
আইন- আদালত >>

ফরিদপুরে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৯ জনের

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

ফরিদপুরে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৯ জনের

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওজিহা (৭ মাস) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) ভোরে মারা যাওয়া শিশুটির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা সবুজ মাতুব্বরের মেয়ে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে হামের উপসর্গ নিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক।

 

চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। তিনি বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই গুরুতর অবস্থায় ছিল।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে দুজন করে এবং রাজবাড়ী, যশোর ও মাগুরায় একজন করে শিশু রয়েছে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৮ শিশুকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন।

 

বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫২ জন এবং জেনারেল হাসপাতালে ২০২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

Posted ৩:০৪ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137