আইন- আদালত
আইন- আদালত >>

প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ চর মাজারদিয়াড় বাসীর

  |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট

প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ চর মাজারদিয়াড় বাসীর

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে বুধবার (২৪ জুন) নগর ভবনে সাক্ষাৎ করেন চর মাজারদিয়াড় বাসী।

এ সময় আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সংক্রান্ত বিষয়ে তারা রাসিক প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। রাসিক প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং চরবাসীর সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তাৎক্ষণিকভাবে রাসিক প্রশাসক খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে বড় আকারে টোল চার্ট প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,
রাজশাহী সিটি কর্পোরেশনের নির্ধারিত টোলের অতিরিক্ত কোনো টোল পরিশোধ করতে হবে না। অতিরিক্ত টোল আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাসিক প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন চর মাজারদিয়াড়বাসী। এ সময় তারা রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে, রাসিক প্রশাসকের নির্দেশনার প্রেক্ষিতে বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল আলমের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উক্ত স্থানে স্থায়ীভাবে ২টি টোল চার্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়। একইসঙ্গে নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও প্রদান করা হয়।

পরিদর্শনকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব আবু সালেহ মো. নূর-ঈ সাঈদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Posted ২:৪২ এএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137