বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

  |   সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। রবিবার (২৪ মে) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। এই ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান মোতাবেক পশু কোরবানি করেন।

এবারের ঈদে নিজের ও ধূরইল ইউনিয়ন পরিষদ এলাকাবাসির স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি,আপনারা পশু কোরবানির জন্যে নির্ধারিত স্থানে কোরবানির কাজ শেষে পশুর রক্ত ও বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবেন। ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন,কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন,মাদক সেবন থেকে বিরত থাকবেন,মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন,দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন,অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন। এ বার্তার মাধ্যমে ঈদ-উল-আজহা উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদের সহ সারা দেশবাসীকে জানাই।

“ঈদ মোবারক”

Posted ৩:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137