| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় থানার নটাখোলা নামক এলাকা। সেখানে পদ্মা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলে নুরু হলদার ও তার সঙ্গীরা। এ সময় ওই জেলের জালে ধরা পড়ে বিশাল অকারের একটি চিতল মাছ।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সেখানে ১৬ কেজি ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ৪০ হাজার টাকায় ওই চিতলটি বিক্রি করেন জেলে নুরু।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এমন চিতল মাছের অনেক চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় জেলে নুরু হলদারের কাছ থেকে আড়াই হাজার টাকা কেজি দরে ওই চিতলটি আমি কিনেছি।
তিনি আরো বলেন, ‘১৬ কেজির এক চিতল ভাল দামে বিক্রি করতে পেরে জেলে নুরুর মুখে হাসি ফুটেছে।’
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(67 বার পঠিত)
(59 বার পঠিত)
(57 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(53 বার পঠিত)