| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক কুয়াকাটা হতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নিয়মিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হোটেল শরীফের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইফুল (২৭) পিতা, জাহাঙ্গীর ও মোঃ সিজান আকন (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(67 বার পঠিত)
(59 বার পঠিত)
(57 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(53 বার পঠিত)