আইন- আদালত
আইন- আদালত >>

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার 

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার 

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

 

 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

 

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে।

ধোবাউড়া থানা পুলিশ উপজেলার এক ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে । নিহতের নাম দুলাল খান । তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা । সে পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন।

 

হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়,আজ ৪ মে সোমবার সকালে ফারুক হাজী সাহেবের ফিশারির পুকুর পাড়ে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়।

দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । কিন্তু হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Posted ৫:৫৩ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137