| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


দৌলতখান থানায় মাদকবিরোধী অভিযানে পঁয়ত্রিশ পিচ ইয়াবা সহ আটক ১
মোঃ মেহেদী হাসান সুমন
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ভোলার নেতৃত্বে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে।
১২ মে ২০২৬ তারিখ ভোর ৪ টা ১০ মিনিট এর সময় দৌলতখান থানার এসআই (নিঃ) তজীব ইসলাম ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ০৩নং ওয়ার্ডস্থ ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন সোহাগ ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মারুফ আলম (২৪) কে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি REALME অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ১। মোঃ মারুফ আলম (২৪), পিতা- মোঃ বজলুর রহমান, মাতা- বিবি রহিমা, সাং- উত্তর জয়নগর ০৩নং ওয়ার্ড (বজলুর রহমান মাস্টার বাড়ী), থানা- দৌলতখান, জেলা- ভোলা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Posted ১০:৫৯ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(387 বার পঠিত)
(329 বার পঠিত)
(328 বার পঠিত)
(327 বার পঠিত)
(317 বার পঠিত)
(305 বার পঠিত)
(299 বার পঠিত)
(297 বার পঠিত)
(291 বার পঠিত)
(285 বার পঠিত)