| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কোরবানির জন্য বিভিন্ন খামারে এবং প্রান্তিক পর্যায়ে প্রস্তুত রাখা হয়েছে ৭ হাজারের বেশী পশু।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৯০ টি খামারে ৮০ টি মহিষ, ৬ হাজার ৯২০ টি গরু কোরবানীর জন্য মোটাতাজা করা হয়েছে । এছাড়া গৃহপালিত বলদ রয়েছে ১০০ টি । গত ৩ বছর ধরে এ উপজেলার খামারীরা কোরবানীর চাহিদার চেয়ে উদ্বৃত্ত গরু প্রস্তুত করে আসছেন।
খামারীরা জানান, ঘাস, খড়, ভূষি ও কুড়া খাইয়ে খামারীরা এসব গরু প্রাকৃতিকভাবে মোটাতাজা করেছেন। এ গরুতে কোন স্টেরয়েড বা কোন অপদ্রব্য পুশ করা হয়নি। গরুর ভালো দাম পাবেন বলে প্রত্যাশা করছেন তারা।
তারা আরও জানান, গরু মোটাতাজা করতে খরচ কম হচ্ছে।
পাশাপাশি প্রাণি সম্পদ বিভাগ তাদের পাশে দাঁড়িয়েছে। এ কারণে গরু মোটাজাতা করে তারা লাভবান হচ্ছেন। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের মাঠ কর্মকর্তা ও কর্মচারীরা খামারের গরু পর্যবেক্ষণ করে বাজারজাতকরণের আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন তাদের। এ বছর ভারত থেকে গরু না এলে আরো বেশি লাভবান হবেন বলে প্রত্যাশা তাদের।
তিলছড়া গ্রামের খামারী চায়না বেগম বলেন, আমরা প্রাকৃতিকভাবে গরু মোটাতাজাকরণ করি। সরকার আমাদের আর্থিক সুবিধা দিলে আরো বেশি করে গরু পালন করে আরো ভালো থাকতে পরবো।
কাশিয়ানী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভংকর দত্ত বলেন, এ উপজেলার বিভিন্ন এলাকার এখন গরু অনেক মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। কোরবানীর সময় গরু বিক্রি করে তারা ভালোই আয় করেন। এ পেশায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে।
তাই প্রতি বছরই লাভজনক গরু মোটাতাজাকরণের উপর মানুষ ঝুঁকছেন।
Posted ১১:০৮ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(387 বার পঠিত)
(329 বার পঠিত)
(328 বার পঠিত)
(327 বার পঠিত)
(317 বার পঠিত)
(305 বার পঠিত)
(299 বার পঠিত)
(297 বার পঠিত)
(291 বার পঠিত)
(285 বার পঠিত)