আইন- আদালত
আইন- আদালত >>

উগ্রবাদী সংগঠনের চার সদস্য ফের দুই দিনের রিমান্ডে

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

উগ্রবাদী সংগঠনের চার সদস্য ফের দুই দিনের রিমান্ডে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চার আসামিকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

রবিবার (৩ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের আদেশ দেন।

 

রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। পরে বুধবার ডিবি পুলিশের রমনা বিভাগের ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। পরদিন তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

 

রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই মতিউর রহমান মোল্লা।

 

আসামিদের পক্ষে অ্যাডভোকেট মায়েদ মাহমুদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি নিয়ে আদালত থেকে তাদের দুই দিনের রিমান্ডের আদেশ আসে।

 

এ মামলায় শনিবার রবিউল ইসলাম ওরফে রাশেদ ওরফে সজীব নামের আরেক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়।

 

পরে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Posted ৭:২৯ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137