| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


আখাউড়ায় ৯৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ মে ২০২৬) বিকেল পৌনে ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম মিয়া, এএসআই ওমর ফারুক, এএসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনার কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আসামির বসতঘরে তল্লাশি করা হয়।
এ সময় আসামির শোয়ার ঘরের খাটের বালিশের নিচ থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. ইলিয়াছ ভূইয়া (৪২), পিতা-মৃত দানু ভূইয়া, মাতা-সাফিয়া খাতুন, মিনার কোর্ট, মনিয়ন্দ ইউনিয়ন, আখাউড়া উপজেলা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার এমরান হোসেন ব্রাহ্মণবাড়ীয়া
Posted ১১:০২ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(387 বার পঠিত)
(329 বার পঠিত)
(328 বার পঠিত)
(327 বার পঠিত)
(317 বার পঠিত)
(305 বার পঠিত)
(299 বার পঠিত)
(297 বার পঠিত)
(291 বার পঠিত)
(285 বার পঠিত)