আইন- আদালত
আইন- আদালত >>

হাটহাজারীতে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

হাটহাজারীতে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

 

সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে।

 

বিষয়টি প্রশাসনের নজরে পড়লে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউপির ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো.পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো.দিদারুল আলম (৩৫), ছাত্রলীগের মিছিলের অর্থদাতা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.শফিউল আলম (৫৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২), মো. আশরাফুল ইসলাম তামিমসহ (২০) ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদককে জানান, গত তিন দিন অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১০ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Posted ৮:১৮ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137