| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার জনকে আটক করেছেন।
রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন, চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।
জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারি চালিত একটি অটোরিকসা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওয়ানা করেন। রাত অনুমান ১০টায় অটোরিকসাটি মাদারপুর গ্রামের পাশ্ববর্তী কামাখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিকসা থেকে নেমে রওনা দেন। এসময় মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে তাদের পথরোধ করেন।
ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করেন।
তারা ফোন করে আরো দু্ইজনকে আনেন। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোরপূর্বক টেনে হেঁচড়ে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যান। একজন আমাকে আরো দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেন। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুইজন সরাসরি ধর্ষণে জড়িত, বাকিরাও অপেক্ষমাণ ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ৮:৩১ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(390 বার পঠিত)
(333 বার পঠিত)
(332 বার পঠিত)
(331 বার পঠিত)
(321 বার পঠিত)
(308 বার পঠিত)
(301 বার পঠিত)
(299 বার পঠিত)
(294 বার পঠিত)
(287 বার পঠিত)