| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে শহরের অফিসার পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চৈতি ভোলায় কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় হলেও বাবার চাকরির সুবাদে তারা দীর্ঘ ১০ বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
পুলিশ জানায়, এ বছর ভোলা শহরের মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে চৈতি। রবিবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বাহানা করে মাকে বাজারে পাঠায় সে। বাজার থেকে ফিরে তার মা দেখতে পান রুমের দরজা বন্ধ। পরে তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে চৈতির মরদেহ।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
চৈতির মা সোনিয়া বেগম জানান, গতকাল রবিবার চৈতির গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে জানায় তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পরলেও কোনোভাবেই তার মন খারাপের বিষয়টি বাড়ির কাউকেই বুঝতে দেয়নি।
পরীক্ষা খারাপ হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Posted ৮:১৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(390 বার পঠিত)
(333 বার পঠিত)
(332 বার পঠিত)
(331 বার পঠিত)
(321 বার পঠিত)
(308 বার পঠিত)
(301 বার পঠিত)
(299 বার পঠিত)
(294 বার পঠিত)
(287 বার পঠিত)