| বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট


সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আগুনে পুড়ে ৬টি পরিবারের নগদ টাকা স্বর্ণালংকার, ধান, দলিলসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ওই সব পরিবারের সদস্যদের গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ ঘটনার পর থেকে খোলা আকাশের নিয়ে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একই পরিবারের রমেন্দ্র তালুকদার (৭০), রাকেশ তালুকদার (৬৮), রনজিত তালুকদার (৬৫), রতিন্দ্র তালুকদার (৬০), রতিশ তালুকদার (৪৮), তারা নোয়াগাঁও গ্রামের মৃত রমেশ তালুকদারের ছেলে ও একই গ্রামের কৃপেশ তালুকদার।
স্থানীয় এলাকাবাসী জানান, হঠাৎ করেই ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস আসার আগেই কয়েক গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি।
নগদ টাকা স্বর্ণালংকার, ধান, দলিলসহ মূল্যবান জিনিসপত্র পরিবারগুলোর ছেলে-মেয়েদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ৬টি পরিবার একবারেই নিঃস্ব হয়ে গেছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Posted ১:৫৭ এএম | বুধবার, ০৬ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(389 বার পঠিত)
(332 বার পঠিত)
(331 বার পঠিত)
(330 বার পঠিত)
(320 বার পঠিত)
(307 বার পঠিত)
(301 বার পঠিত)
(298 বার পঠিত)
(293 বার পঠিত)
(286 বার পঠিত)