বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে

ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে

 

স্টাফ রিপোর্টার

 

ফরিদপুরের বিভিন্ন বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ ও আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে বিভিন্ন দামে এসব ফল বিক্রি করছেন বলে জানা গেছে।

 

জেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারসহ আশপাশের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি ১০০ পিস দেশি লিচু ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গোবিন্দভোগ আম ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের আনারস বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া বড় আকারের তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে এবং ছোট আকারের তরমুজ তিনটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে যেসব ফল আসছে তার বেশিরভাগই দেশীয় প্রজাতির। তবে অনেক ফল এখনো পুরোপুরি পরিপক্ব না হওয়ায় কয়েকদিন রেখে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা, এতে স্বাদ ও গুণগত মান আরও ভালো হবে বলে জানান ব্যবসায়ীরা।

 

তারা আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই এসব ফল বাজারজাত করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশি পরিমাণে মৌসুমি ফল বাজারে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। এতে ক্রেতাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Posted ২:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137