আইন- আদালত
আইন- আদালত >>

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ৫ মণ গাঁজা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ৫ মণ গাঁজা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মাসুদ খান।

 

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের ওপর হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়।

 

এরই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশও অংশ নেয়।

 

তল্লাশি চালিয়ে ওই দুই বাড়ি থেকে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ১০ লাখ টাকা, টাকা গোনার মেশিন, ড্রোন এবং রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

 

পরে উদ্ধার করা মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ আটক ব্যক্তিদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Posted ১:৫৯ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137