বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

নাটোরের ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, আদালতের ক্ষোভ

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

নাটোরের ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, আদালতের ক্ষোভ

নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

 

আদালত সূত্র জানা যায়, গত ২৬ এপ্রিল গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় ৭ বছর বয়সী এক শিশু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে।

 

মামলার নথিপত্র পর্যালোচনায় আদালত দেখতে পান, এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। অথচ জন্মনিবন্ধন অনুযায়ী ঘটনার সময় তার বয়স ছিল প্রায় ৭ বছর। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

বিষয়টি স্পষ্ট হওয়ার পর আদালত তাৎক্ষণিকভাবে তার জামিন মঞ্জুর করেন এবং কেন প্রকৃত বয়স উল্লেখ করা হয়নি, সে বিষয়ে বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেন। এ বিষয়ে কালের কণ্ঠ অনলাইন ও প্রিন্ট এডিশনে সংবাদ প্রকাশিত হয় ।

নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির হন মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, দায়িত্ব পাওয়ার পর তিনি অভিযুক্তদের খোঁজে এলাকায় গেলেও আত্মগোপনে থাকায় বয়স যাচাই করা সম্ভব হয়নি।

 

পাশাপাশি আসামিপক্ষ থেকেও প্রকৃত বয়স সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়নি বলে দাবি করেন তিনি।

তবে আদালত এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বাদীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। এ সময় বাদী আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে বিচারক বলেন, ‘এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। বয়স দু-এক বছর কমবেশি হতে পারে, কিন্তু সাত বছরের শিশুকে ২১ বছর দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল কাদের জানান, সরকারি কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় শাস্তির বিধান রয়েছে। এ অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

Posted ১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137