আইন- আদালত
আইন- আদালত >>

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

 

আজ শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।

 

পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং-১০ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মোঃ শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

 

 

তারা হাকিমপুর উপজেলার নয়া নগর (বালুপাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এছাড়াও বিভিন্ন মামলায় মো. আইনুল (৩৭), মো. সুজন ওরফে সুমন, মো. সেতু (২৮), মো. হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মো. মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগরের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২ এর সিআর নং-৯১৫/১৮ মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।

Posted ৭:১৭ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137