বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

তিন ঘণ্টা ধরে সংঘর্ষ, থামাতে গিয়ে এমপিসহ আহত অর্ধশত

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

তিন ঘণ্টা ধরে সংঘর্ষ, থামাতে গিয়ে এমপিসহ আহত অর্ধশত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

 

শুক্রবার (৮ মে) বেলা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। এমপি কামরুল সিলেট থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষ দেখতে পেয়ে দুই পক্ষকে থামাতে গিয়ে ইটের আঘাতে হন।

 

পরে পুলিশ ও সোবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও একই এলাকার কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জমি বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। এর জেরে শুক্রবার বেলা ৫টা থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়।

 

সংঘর্ষে নারী-পুরুষসহ অনেকেই আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সংঘর্ষ শুরুর ঘণ্টাখানেক পর পর সিলেটে থেকে সুনামগঞ্জে বাড়ির দিকে আসছিলেন এমপি কামরুজ্জামান কামরুল। সড়ক বন্ধ করে দীর্ঘক্ষণ চলা সংঘর্ষ বন্ধ করতে তিনি উভয় পক্ষকে আহ্বান জানান।

 

এ সময় ইটের আঘাতে তিনি সামান্য আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে, সংঘর্ষ চলাকালে জাউয়া ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ছাতক থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ আসে। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে কাজ করে।

 

প্রায় তিন ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে। সংঘর্ষ থামানোর মধ্যস্থতা করতে গিয়ে এমপি সামান্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৭:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137