বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

জাতীয় সংসদে নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : বিএনপি মহাসচিব

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

জাতীয় সংসদে নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : বিএনপি মহাসচিব

সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ সোমবার রাজধানীর শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নারী সংসদ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আমরা আশা করি, জাতীয় সংসদে তারা যথাযথ ভূমিকা পালন করবেন।

 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য গতকাল রবিবার রাতে শপথ গ্রহণ করেছেন। সংরক্ষিত ৫০ জনের আসনে এবার বিএনপির ৩৬ জন নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

 

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

 

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। পরে সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন তারা।

Posted ৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137