বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি

সারা দেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবির ঢাকা মহানগর উত্তর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ‎সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

 

স্মারকলিপিতে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 

অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। এসময় বক্তারা হামে চার শতাধিক শিশু হত্যার দায়ে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের বিচার দাবি করেন।

 

এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তথ্য বের হচ্ছে, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তারা নাকি ৪১ হাজার চারশো ৭ কোটি টাকা রেখে গিয়েছিল স্বাস্থ্য খাতে। তাহলে টিকা কিনতে তো অসুবিধার কথা না।

 

কিন্তু তা হলো না কেন? কারণ উনি (ড. ইউনূস) ব্যস্ত ছিলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন দিয়ে কিভাবে সরকারের থেকে আরো সুবিধা নেওয়া যায়। তিনি বেশি ব্যস্ত ছিলেন নিজের ট্যাক্স ফাঁকি মওকুফ, নিজের নামে অনিয়ম ও মামলা কিভাবে প্রত্যাহার করা যায় এবং কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায় তা নিয়ে।’

তিনি আরো বলেন, ‘নূরজাহান নামে একজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পত্রপত্রিকায় দেখলাম, তিনি নাকি তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন।

 

কিন্তু তারা ইউনিসেফের টিকা কেনেননি। সাংবাদিকরা এর কারণ খুঁজে বের করেছে। এখন শোনা যাচ্ছে- ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে নাকি কমিশন পাওয়া যেত না, তাই কেনেনি। আমি ধিক্কার জানাই এবং এই সরকারের কাছে দাবি করি, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা সরকারের কড়া সমালোচনা করেন।

 

সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ‎কমরেড মিহির ঘোষসহ অনেকে।

Posted ১১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137