আইন- আদালত
আইন- আদালত >>

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির স্বাস্থ্য সম্পাদকের নিন্দা

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির স্বাস্থ্য সম্পাদকের নিন্দা

 

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির স্বাস্থ্য সম্পাদকের নিন্দা

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. রায়হান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্টাফদের হেনস্তা করা এবং চিকিৎসা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

 

এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

আজ সোমবার গণমাধ্যমকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

 

বিবৃতিতে বলা হয়েছে, ডা. রায়হান রাব্বানী একজন প্রথিতযশা চিকিৎসক। করোনাকালসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 

এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, একজন রোগীর মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। স্বজনদের আবেগ ও কষ্ট আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসক, নার্স বা হাসপাতাল কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা চিকিৎসা পরিবেশ নষ্ট করার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না।

 

এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ডা. রফিকুল ইসলাম বলেন, দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে দেশে চিকিৎসকদের ওপর হামলা, অপমান ও কর্মস্থলে অনিরাপত্তার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অথচ বারবার তারাই সহিংসতার শিকার হচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দক্ষ চিকিৎসকদের মধ্যে হতাশা তৈরি হবে এবং স্বাস্থ্যখাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

 

তিনি বলেন, স্বাস্থ্যসেবা একটি মানবিক ও সংবেদনশীল খাত।

 

এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ অত্যন্ত জরুরি। চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত, কোনোভাবেই সহিংসতার মাধ্যমে নয়।

সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Posted ৭:০৪ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137