| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে শুভকামনা জানিয়েছেন দলটির আরেক নেত্রী মনিরা শারমিন। তবে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। এর আগে গতকাল রবিবার শপথ নিয়েছেন সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বৈধ ঘোষণা করলেও গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ অনুষ্ঠিত হয়নি।
মনিরা শারমিন ফেসবুক পোস্টে নুসরাতকে সহযোদ্ধা উল্লেখ করে বলেন, নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। জুলাইয়ের উত্তাল সময়ে সে রাজপথে ছিল।
তার জন্য শুভকামনা।
নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে উচ্চ আদালতে রিট করেছেন মনিরা শারমিন। আজ বিকেল ৩টায় সেই রিটের শুনানি জানিয়ে মনিরা শারমিন বলেন, সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার পক্ষে আমার নিজের এই আইনি লড়াইটা করা। এমপি যে-ই হোক, সেটা নিয়ে আমি চিন্তিত না; বরং এই আইনি লড়াইটা আমি চালিয়ে যেতে চাই।
কারণ এই আইনটা স্পষ্ট হলে অনেক শিক্ষিত তরুণের রাজনীতিতে আসার পথ সুগম হবে।
তিনি আরো বলেন, আমি রাজনীতিবিদ, অসংগতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার কাজ। এটা ঠিকমতো করতে পারাই আমার জন্য সফলতা। আমার এই লড়াই যদি একজন তরুণকেও অনুপ্রাণিত করে, সেটাই আমার সার্থকতা।
এনসিপির এই নেত্রী বলেন, ক্যারিয়ার স্যাক্রিফাইস করে শিক্ষিত তরুণরা দেশ গড়ার কাজে আসতে পারুক, এই সুযোগ তারা পাক।
এটা জুলাইয়ের কমিটমেন্ট। আমরা কথা দিছিলাম, সবাই মিলে দেশটা গড়ব। রাজনীতি ধান্দাবাজি, চাঁদাবাজির জায়গা না; বরং ত্যাগের জায়গা—এটা প্রতিষ্ঠিত হোক আমার এই লড়াইয়ের মাধ্যমে।
Posted ৭:২২ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(135 বার পঠিত)
(130 বার পঠিত)
(107 বার পঠিত)
(106 বার পঠিত)
(87 বার পঠিত)
(70 বার পঠিত)