| মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে। নির্বাচিতদের অভিনন্দন জানায় বিএনপি।
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই এ সময় গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা।
সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের কল্যাণে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায়।
দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(96 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(40 বার পঠিত)
(33 বার পঠিত)