বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। আশিকুল কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

আশিকুল ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।

 

 

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার নতুন ব্রিজের শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে আশিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Posted ১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137