আইন- আদালত
আইন- আদালত >>

কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না : সেলিম

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না : সেলিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর করতে দেবেন না এবং এ বিষয়ে যা যা করার প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমার গা শির শির করে ওঠে। আমরা পিন্ডির হাত থেকে স্বাধীন হয়েছি নতুন করে দিল্লি বা ওয়াশিংটনের গোলাম হওয়ার জন্য না।

 

আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি যেটা করা হলো এবং ক্ষমতা ছাড়ার বা নির্বাচনের চার দিন আগে, এমনকি ইমারজেন্সিতে যাওয়ার আগে এটা করতে হবে? জনগণের প্রশ্ন—এটা কি তাহলে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট ছিল তার বা হিডেন কোনো এজেন্ডা ছিল?

তিনি বলেন, আবার নতুন করে আমি সাবধান করে দিচ্ছি এবং জনগণকে আহ্বান জানাচ্ছি, কিছুতেই আমেরিকার গোলামির চুক্তি আমরা স্বাক্ষর হতে দেব না এবং এটার বিরুদ্ধে প্রয়োজনে যা হয় আমরা করব।

Posted ৭:৩৭ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137