আইন- আদালত
আইন- আদালত >>

ওয়ারিশ থেকেও ‘বেওয়ারিশ’ হিসেবে চিরনিদ্রায় খোকন মিয়া

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

ওয়ারিশ থেকেও ‘বেওয়ারিশ’ হিসেবে চিরনিদ্রায় খোকন মিয়া

৫০ বছর বয়সী খোকন মিয়ার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলেও পাননি পরিবারের সাহচর্য। এমনটি মৃত্যুর পরও তার লাশ গ্রহণে অনীহা পরিবারের। পাঁচ দিন ধরে লাশ পড়ে থাকে হাসপাতাল মর্গে।

 

শেষ পর্যন্ত মৃত্যুর ছয় দিনের মাথায় ‘বেওয়ারিশ’ হিসেবে মঙ্গলবার (৫ মে) বিকেলে তার লাশ দাফন করা হয়। এ যেন নির্মম বাস্তবতার এক প্রতিচ্ছবি।

জানা গেছে, সংক্রমণজনিত রোগ নিয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোকন মিয়া। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে।

 

তবে খোকন মিয়ার পরিবার সাফ জানিয়ে দেন যে তারা এ বিষয়ে দায়িত্ব নিতে পারবেন না।

৩০ এপ্রিল মারা গেছেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের করুইন গ্রামের বাসিন্দা খোকন মিয়া, যার আদি নিবাস লক্ষ্মীপুরে। লাশ নেওয়ার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এতেও সায় মিলেনি তাদের। শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ‘বাতিঘর’ নামে একটি সংগঠনের উদ্যোগে পৌর এলাকার মেড্ডার ‘বেওয়ারিশদের’ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

২৪ মার্চ সকালে গুরুতর সংক্রমণ (সেলুলাইটিস) অবস্থায় পুলিশ খোকন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাতিঘর এর প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ ও আমাদের পক্ষ থেকে খোকন মিয়ার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তারা যেমন চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হননি তেমনিভাবে লাশ নিতেও অপারগতা প্রকাশ করেছেন।’

 

খোকন মিয়ার ছোট ছেলে মো. রানা মিয়া মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, ‘বাবার সঙ্গে আমাদের অনেক বছর যাবৎ যোগাযোগ নেই। আমরা লাশ গ্রহণ করতে পারব না বলে জানিয়ে দিয়েছি।আমার মাও একই কথা বলেছেন।’

Posted ১:২৪ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137