আইন- আদালত
আইন- আদালত >>

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার ‘পালম ডি’অর’ জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়েতে বসবাসকারী একটি অভিবাসী পরিবারের সংস্কৃতি ও জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।

 

শনিবার (২৩ মে) ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত জমকালো সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের এই পুরস্কার ঘোষণা করা হয়।

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি’অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

 

পুরস্কার নেওয়ার পর এক আবেগঘন ভাষণে পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউ বলেন, ‘আজকের সমাজ বিভক্ত ও চরমপন্থী হয়ে উঠেছে। এই চলচ্চিত্রটি যেকোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে একটি অঙ্গীকার। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলার ঝুঁকি নিয়েছি, যা আমাদের অনেকেই জানেন কিন্তু জনসমক্ষে বলার সাহস পান না।’

 

এবারের উৎসবে মর্যাদাপূর্ণ এই শীর্ষ পুরস্কারের জন্য ২২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

 

যার মধ্যে আমেরিকার ‘দ্য ম্যান আই লাভ’ ও ‘পেপার টাইগার’ ছবি দুটিও ছিল।

সূত্র : এনপিআর

Posted ৭:৪৭ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137