আইন- আদালত
আইন- আদালত >>

বিজয়ের পরাজয়ের গুজবে গলায় ছুরি দিয়ে ভক্তের আত্মহননের চেষ্টা

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

বিজয়ের পরাজয়ের গুজবে গলায় ছুরি দিয়ে ভক্তের আত্মহননের চেষ্টা

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে উত্তেজনার মধ্যেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের এক ভক্ত পরাজয়ের গুজবে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণগিরি এলাকার ২৮ বছর বয়সী কে. মহেন্দ্রন বিজয়ের সম্ভাব্য পরাজয়ের খবরে মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে নিজের বাড়ির বাইরে তিনি গলায় ছুরি চালান বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কৃষ্ণগিরি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে ভোটের প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) শক্ত অবস্থানে রয়েছে এবং শাসক দ্রাবিড় মুন্নেত্র কাঝগমকে টক্কর দিচ্ছে। পাশাপাশি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগমও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনীতিতে এসে নিজস্ব দল গঠন করেন বিজয়। তিনি শুরু থেকেই জোট ছাড়াই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন এবং বিজেপির সঙ্গে জোটের গুঞ্জনও নাকচ করেন।

 

চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হলেও প্রাথমিক ট্রেন্ডে টিভিকের শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে। তবে এর মধ্যেই ভক্তের এমন চরম পদক্ষেপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Posted ৭:৩৬ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137