আইন- আদালত
আইন- আদালত >>

দয়া করে আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না : প্রসেনজিৎ

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

দয়া করে আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না : প্রসেনজিৎ

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে টলিউডের বিভিন্ন তারকা নিজেদের মতামত প্রকাশ করছেন। এর মধ্যেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে একটি খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।

 

ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জয় পাওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ।

 

তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রসেনজিৎ জানান, তিনি রুদ্রনীলকে ফোন করেননি।

 

তিনি লিখেছেন, ‘আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেটুকুই পালন করেছি।

 

এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’

এরপর তিনি আরো বলেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।’

 

উল্লেখ্য, হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ।

 

এই ঘটনাকে ঘিরেই প্রসেনজিৎকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে নিজেই পরিষ্কার করেন এই জন

প্রিয় অভিনেতা।

Posted ১:২৭ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137