| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘শক্তিমান’-এর মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা মুকেশ খান্না আবারও আলোচনায়। এবার তিনি কথা বলেছেন নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে।
৬৭ বছর বয়সেও অবিবাহিত এই অভিনেতা জানিয়েছেন, এখনো বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।
সম্প্রতি এক পডকাস্টে তিনি খোলামেলা ভাবে জানান, বিয়ে নামক প্রতিষ্ঠান সম্পর্কে তার বিশ্বাস বরাবরের মতোই অটুট।
মুকেশের কথায়, বিয়ে না করলেই যে কেউ বিয়েতে বিশ্বাস করেন না, এ ধারণা ঠিক নয়। বরং তিনি মনে করেন, বিয়ে দুই আত্মার মিলন এবং জীবনে ভালোবাসা একবারই আসে।
তিনি বলেন, ‘যে মানুষ আমার জন্য নির্ধারিত, সে নিশ্চয়ই কোথাও আছে। সময় হলে আমাদের দেখা হবেই।
’
তিনি জানান, বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। বয়সকে তিনি কেবল একটি সংখ্যা হিসাবেই দেখেন। সঠিক মানুষটি জীবনে এলে তখনই বিয়ে করবেন বলেও জানান এই অভিনেতা।
উল্লেখ্য, ‘শক্তিমান’ সিরিজটি একসময় টিআরপি তালিকায় শীর্ষে ছিল এবং শিশু-কিশোরদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বর্তমানে এই জনপ্রিয় সিরিজটি নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনাও চলছে।
সব মিলিয়ে জীবনের এই পর্যায়েও নতুন করে সংসার শুরু করার আশায় রয়েছেন ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না।
Posted ৭:৩৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin