আইন- আদালত
আইন- আদালত >>

মহানগর ৩’ কবে আসছে? যা বললেন অনির্বাণ

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

মহানগর ৩’ কবে আসছে? যা বললেন অনির্বাণ

 

পাঁচ বছর আগে ‘মহানগর’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০২১ সালে প্রকাশিত প্রথম কিস্তির সাফল্যের পর ২০২৩ সালে আসে ‘মহানগর ২’।

 

আর সেই সিরিজের শেষ দৃশ্যই দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দেয়।

শেষ পর্বে গুলিবিদ্ধ হন ‘ওসি হারুন’ চরিত্রের অভিনেতা মোশাররফ করিম। একই সঙ্গে নতুন চমক হিসেবে হাজির হন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘এমপি রজব আলী’ চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মনে তৈরি করে নতুন প্রশ্ন।

 

এর পর থেকেই শুরু হয় ‘মহানগর ৩’ নিয়ে অপেক্ষা।

দ্বিতীয় কিস্তি মুক্তির পর অনির্বাণ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন।

 

মহানগর ৩’ নিয়ে ধোঁয়াশায় স্বয়ং অনির্বাণ, করলেন আক্ষেপ! – বাংলাদেশ টাইমস

 

সেখানে তিনি লিখেছিলেন, ‘গল্প এখানে শেষ হয়নি! দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি!’ সেই পোস্টের পর থেকেই দর্শকদের প্রত্যাশা আরো বেড়ে যায়।

 

তবে সেই ‘তাড়াতাড়ি’ এখনো আসেনি।

 

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মহানগর ৩’ নিয়ে কথা বলেছেন অনির্বাণ।

তিনি জানান, দ্বিতীয় কিস্তির শেষে খুব ছোট একটি অংশে কাজ করেছিলেন তিনি।

 

অভিনেতার কথায়, ‘আমি নিপুণের (আশফাক নিপুণ) সঙ্গে খুব ছোট একটা কাজ করেছিলাম। নিপুণ মহানগর-২-এর একদম শেষে, রজব আলী নামের একটি চরিত্র। তারপর নিপুণ আমাকে বললেন যে, আসলে তিন নম্বর সিজনটাতে আপনি আর মোশাররফ ভাই পুরোটা করবেন।

 

এরপর কিছুটা আক্ষেপ নিয়েই তিনি বলেন, ‘এখনো আর এর কোনো খবর পেলাম না। মধ্যেখানে উদ্যোগও নেওয়া হয়েছিল, এবার তাহলে হবে। কিন্তু এখন তো কোনো খবর পাইনি। আমি খুব মুখিয়ে আছি কাজ করার জন্য।’

 

মহানগর ৩’ নিয়ে ধোঁয়াশায় অনির্বাণ, করলেন আক্ষেপ !

 

দীর্ঘদিন পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নির্মাতা আশফাক নিপুণের পক্ষ থেকেও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 

তবে বাংলাদেশে কাজ করার আগ্রহের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন অনির্বাণ। তিনি বাংলাদেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করেন। বিশেষ করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসানের অভিনয়ের ভক্ত বলেও জানান তিনি।

 

এ ছাড়া তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুনের সঙ্গেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অনির্বাণ। মজার ছলে তিনি বলেন, ‘বাংলা

দেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি।’

 

Posted ৬:৫৫ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137