আইন- আদালত
আইন- আদালত >>

আবারও শুরু হচ্ছে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতা

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

আবারও শুরু হচ্ছে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতা

আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টালের বাংলাদেশ পর্ব-২০২৬। ১৯৭১ সালে যাত্রা শুরু করা এই আয়োজনটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

 

এবারের আসর হবে এর ৫৩তম আয়োজন, যেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে নির্বাচিত একজন প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

 

এবারের আয়োজনের দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এ বিষয়ে ইমেকার্স বাংলাদেশের পরিচালক নাঈম আশরাফ জানান, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি রিয়ালিটি শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচন করা হবে।

 

তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্ম তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরতে ভূমিকা রাখবে।

Posted ১:২৩ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137