বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

সাংবাদিকতার নোবেল খ্যাত ‘পুলিৎজার পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। গাজার মানবিক সংকটের ছবি তুলে ‘ব্রেকিং নিউজ’ বিভাগে তিনি ২০২৬ সালের এ সম্মানজনক পুরস্কারটি জিতেছেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা । এ ছাড়াও ‘জাতীয় রিপোর্টিং’ ও ‘বিট রিপোর্টিং’ দুই বিভাগে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স।

 

সাহের মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রদায়ক হিসেবে কাজ করেন বলে জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড।

 

২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরু পর থেকে সেখানকার মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে সাহেরের তোলা ছবিতে।

ব্যাপক ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের করুণ দৃশ্যগুলো ‘মর্মান্তিক’ ও ‘সংবেদনশীল’ আখ্যা দেন পুলিৎজার প্যানেলের প্রশাসক মারজোরি মিলার।

 

পুরস্কার ঘোষণার সময় বিভিন্ন ধরনের বাধার মুখেও সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দেন মিলার। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব আরো বেড়েছে।

 

সংবাদমাধ্যমের ওপর নানা বিধি-নিষেধ থাকা সত্ত্বেও এই পুরস্কার মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যাচ্ছে।

‘ট্র্যাপড ইন গাজা : বিটুইন ফায়ার অ্যান্ড ফ্যামিন’ অর্থাৎ গাজায় দুর্ভিক্ষ ও হামলার ফাঁদে আটকা পড়া- এ শিরোনামে এক প্রতিবেদনে যুদ্ধের কবলে পড়া নিরীহ ও নিরপেক্ষ বেসামরিক মানুষদের দুর্দশার বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন সাহের।

 

বিশেষ সম্মাননা পেয়েছেন মায়ামি হেরাল্ড নিউজের জুলি কে. ব্রাউন। আমেরিকান অর্থদাতা এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের যৌন নির্যাতনের ঘটনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

 

অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে রয়টার্স এ পুরস্কার পেয়েছে।

 

‘বিট রিপোর্টিং’ বিভাগেও এ বছরের পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স। শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আনায় সামাজিক যোগাযোগমাধ্যমের বড় প্রতিষ্ঠান মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য রয়টার্স এ পুরস্কার পেয়েছে।

 

এ বছর বিভিন্ন বিভাগে সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন, এপিসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম।

 

এর মধ্যে নিউইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুরস্কার জিতেছে, যার মধ্যে সাহেরের পুরস্কারও অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবেও খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137