আইন- আদালত
আইন- আদালত >>

মমতাকে ক্ষমতাচ্যুত করবেন বলে ন্যাড়া হয়েছিলেন, আজ তা সত্য হলো

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

মমতাকে ক্ষমতাচ্যুত করবেন বলে ন্যাড়া হয়েছিলেন, আজ তা সত্য হলো

৩৮ মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচী গ্রেপ্তার হন। কয়েক ঘণ্টা পর জামিনে বের হয়ে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। করে বসেন এক অদ্ভুত কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ জানিয়ে মাথা ন্যাড়া করেন এই কংগ্রেস নেতা।

 

মুখ্যমন্ত্রী মমতাকে পদ থেকে না হটানো না পর্যন্ত চুল রাখবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। আজ তা সত্যি হল। বিজেপি জয়ী হয়েছে, জয় পেয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়া কৌস্তভ বাগচীও। খবর আনন্দবাজার, ইটিভি ভারত

যে কথা সেই কাজ।

 

২০২৩ সালের ৪ মার্চ মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তভ বাগচী। প্রতিজ্ঞা করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে না-পারলে মাথায় চুল রাখবেন না।

এত দিন পর্যন্ত সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন বর্তমান বিজেপি নেতা কৌস্তভ। ৩৮ মাস পর প্রতিজ্ঞাপূরণ,বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে জয়ী স্বামী কৌস্তভ বাগচীকে ‘ব্র্যান্ডেড’ শ্যাম্পু উপহার দেবেন বলে জানিয়েছেন স্ত্রী প্রীতি।

 

অবশেষে মাথায় চুল রাখার বিষয়ে আর কোনো ‘বাধা’ রইল না কৌস্তভের। কৌস্তভের এই জয়ে উচ্ছ্বসিত স্ত্রী প্রীতি বলেন, ‌‘কৌস্তভের পাশে ছিলাম, আছি, থাকব। এই জয়ে কৌস্তভকে উপহার দেব পছন্দের ব্র্যান্ডের শ্যাম্পু।’

 

‘অনেক সয়েছি। অনেক লড়েছি।

 

ক্ষমতার বিরুদ্ধে লড়াইকে কাছ থেকে দেখেছি। আজ বড় তৃপ্ত লাগছে। আরো ভালো লাগছে, যখন দেখলাম কাউন্টিং সেন্টার থেকে রাজ চক্রবর্তী পালাচ্ছেন।’

Posted ৫:১৪ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137