আইন- আদালত
আইন- আদালত >>

তুরস্কে বন্দুকধারীর হামলায় নিহত ৪

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

তুরস্কে বন্দুকধারীর হামলায় নিহত ৪

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

 

স্থানীয় সময় সোমবার (১৮ মে) এ হামলার ঘটনা ঘটে। দেশটির সংবাদ সংস্থা ডিএইচএ ও ইহলাস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, হামলাকারী প্রথমে একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে অন্তত দুজনকে গুলি করে হত্যা করে। এরপর সে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি স্থানে আরও দুজনকে গুলি করে হত্যা করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মেরসিন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে তারসুস এলাকার উত্তর দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই বন্দুকধারীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। পলাতক শুটারকে খুঁজে বের করতে স্থলবাহিনীর পাশাপাশি আকাশে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী একজন ১৭ বছর বয়সী কিশোর।

 

হামলার সময় তার হাতে একটি শটগান ছিল। তবে কী কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, তুরস্কে কিশোরদের জড়িয়ে এটাই প্রথম সহিংসতার ঘটনা নয়। এর ঠিক এক মাস আগেও দেশটিতে দুই কিশোরের পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটল।

Posted ৬:৩৯ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137