| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএনডিপির প্রতিনিধিদল। ছবি : বাসস
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর প্রতিনিধিদল।
সোমবার ( ৪ মে) চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলে ছিলেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ ও প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে তাঁরা স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট , দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানা সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে।
সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমসস্যার সমাধান হয়ে যায়। জ্বালানিবিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।’
প্রতিনিধি দলের ড্রাগন পপভিচ বলেন, ‘ইউএনডিপি সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরো বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসাথে কাজ করতে পারে।
Posted ৫:৩৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(538 বার পঠিত)
(391 বার পঠিত)
(281 বার পঠিত)
(191 বার পঠিত)