আইন- আদালত
আইন- আদালত >>

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে কুয়েত সফর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির। সফরকালে তিনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

 

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, কুয়েতি বিনিয়োগ বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বিশেষ শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। একই সঙ্গে আসন্ন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কুয়েত সরকারের সমর্থন কামনা করেন বাংলাদেশের বিশেষ দূত।

 

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের এই সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উচ্চ পর্যায়ের এই সফরটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গতিশীল ও সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Posted ৭:১৭ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137