আইন- আদালত
আইন- আদালত >>

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি শিগগিরই দৃশ্যমান হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি শিগগিরই দৃশ্যমান হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কিভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে।’

 

বুধবার (৬ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করছি।

 

তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রোহিঙ্গাদের জন্য তহবিল যেন অব্যাহত রাখা হয় এবং যেন কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকার দাতাসহ আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়ে আসছে।’

 

মতবিনিময়সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সকাল ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মতবিনিময়সভায় অংশ নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রীর গাড়িবহর দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ‘ক্যাম্প ইনচার্জ (উপসচিব) সুরাইয়া রহমান সুইটি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।’

Posted ৬:৪৮ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137