আইন- আদালত
আইন- আদালত >>

হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত’

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত’

দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি এবং হামে মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করেছেন ফিন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এটার বিচার হওয়া উচিত।’

 

শুক্রবার (৮ মে) সংবাদমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি হামের ব্যাপারে বলব, অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড।

 

কেন হামের টিকা আনা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো এটা অটোমেটিক চিন্তা করা দরকার ছিল যে, শিশুদের টিকা দেওয়া হয়নি। তাই আমি মনে করি, এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এটার বিচার হওয়া উচিত।

’

এম এ আজিজ বলেন, ‘ইউনূস সরকার কোনো কিছুকেই কর্ণপাত করেনি। তিনি ও পুরো উপদেষ্টা পরিষদ টাকা-কড়ি উপার্জন নিয়ে ব্যস্ত ছিল। তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ইউনিসেফ সাক্ষী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাক্ষী আছে।

 

’

ইউনূস সরকারের কোনো বিষয়ে বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে না—এমনটা জানিয়ে তিনি বলেন, ‘সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) বলেছিলেন যে, ডিপ স্টেট তাদেরকে ২০২৯ সাল পর্যন্ত (ক্ষমতায়) থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয়, ডিপ স্টেট এখনো কার্যকর। ডিপ স্টেট মনে হয় ইউনূসকে সাহায্য করছে। আমার মনে হয়, ডিপ স্টেটের কারণে বর্তমান সরকারও কোনো তদন্ত বা কিছু করতে পারছে না।’

Posted ৭:০৬ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137