আইন- আদালত
আইন- আদালত >>

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

  |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির একজন পরীক্ষিত, ত্যাগী ও দায়িত্বশীল নেতা হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, তাঁর মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

Posted ৫:০৭ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137