আইন- আদালত
আইন- আদালত >>

রাবার খাতে আমদানি নির্ভরতা কমানোর আহ্বান পরিবেশ মন্ত্রীর

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

রাবার খাতে আমদানি নির্ভরতা কমানোর আহ্বান পরিবেশ মন্ত্রীর

রাবার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘দেশে বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাবার উৎপাদন বাড়াতে হবে।’

 

সোমবার (৪ মে) মতিঝিলে বনশিল্প ভবনে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বনশিল্প খাতের উন্নয়ন, টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হয়।

 

সভায় মন্ত্রী বলেন, ‘বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও অধিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’ এ সময় তিনি আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মো. রায়হান কাওছার বলেন, ‘মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্পোরেশনের কর্মকর্তাদের তিন মাসের একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জমা দিতে হবে।’

 

মতবিনিময় সভায় আরো বলা হয়, বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দেওয়া হবে।

 

উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার এবং ড. মো. সাইদুর রহমানসহ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৫:১৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137