| বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট


বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামমূলক বক্তব্য দেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।
এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সব সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংশ্লিষ্ট এয়ার অফিসারও বিমান সদরের পরিচালকরা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটিসমূহের এয়ার অধিনায়করা ভার্চুয়ালি অংশ নেন।
Posted ৬:৪১ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(538 বার পঠিত)
(391 বার পঠিত)
(281 বার পঠিত)
(191 বার পঠিত)